শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

মানিকছড়িতে সুপার স্টার গ্রুপের ডিলার এন্ড রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

১০০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

সুপার স্টার লিমিটেড’র মানিকছড়ি’র পরিবেশক রুপা ইলেকট্রিক এন্ড ব্যাটারী হাউজ এর অধিনস্থ সকল ডিলার, রিটেইলার ও ইলেকট্রিশিয়ানদের নিয়ে মানিকছড়িতে অনুষ্ঠিত হয় ডিলার এন্ড রিটেইলার সম্মেলন।

‘আমাদের ভ্রাতৃত্বের যাত্রা হোক আগামীর কল্যাণে’-এই শ্লোগানে সোমবার (১৮ জানুয়ারী) উপজেলার মহামুনিস্থ মানিকছড়ি ফুড হাউজ এন্ড কনভেনশন হলে দিনব্যাপি সম্মেলনে শতাধিক ডিলার, রিটেইলার ও ইলেকট্রিশিয়ান সম্মেলনে অংশগ্রহণ করেন।

সুুপারস্টার লিমিটেড’র পরিবেশক ও রুপা ইলেকট্রিক এন্ড ব্যাটারী হাউজের স্বত্তাধিকারী মোঃ আবদুর রহিম সুমন’র সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপার স্টার গ্রুপের সিনিয়র জিএম মীর সাজ্জাদ আলী, সিনিয়র এসএম ফায়জুল হক তুষার, এসএম আমিনুল ইসলাম আমিন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিউল ইসলাম, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল মান্নান, বাজার সেক্রেটারী মোঃ নুর ইসলাম প্রমূখ।

 

দুই পর্বে অনুষ্টিত সম্মেলনে ব্যবসায়িক আলোচনা, ডিলার ও রিটেইলারদের বক্তব্য গ্রহন, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্টিত হয়। র‌্যাফেল ড্র’তে বিজয়ী ও বছরব্যাপী সুপার স্টার পণ্যে ব্যবসায়িক কাজে বিশেষ অবদানের জন্য ডিলার, রিটেইলার ও ইলেকট্রিশিয়ানদের পুরস্কার প্রদানসহ অতিথিদেরকে বিশেষ ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।