শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘর

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়ায় অগ্নিকান্ডে একটি পরিবারের ঘর মুহুর্তে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি একদম নিঃস্ব হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে মানবেতার জীবনযাপন করছে।

জানা গেছে, বুধবার (২০ মে) রাত সাড়ে ১২ টায় উপজেলার শিলছড়ি খিয়াং পাড়া গ্রামে অংথইউ খিয়াং এর ঘরে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ অংথইউ এর পরিবারটি ঝুম চাষের কাজ করে জীবিকা নির্বাহ করে রাতের বেলায় ঘুমায় পরার পর হটাৎ রান্না ঘরের চুলা থেকে আগুনের লেলিহান শিখা মূহুর্তে সবকিছু কেড়ে নিয়েছে। পরিবারটি সব হারিয়ে এখন নিঃস্ব। খোলা আকাশের নিচে জীবনযাপন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। হলুদ, ধান সহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়ছে। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রাজিব খিয়াং জানান, পরিবারের সকল সদস্যরা এক কাপড়ে ঘর থেকে বেড়িয়ে জীবন রক্ষা করে। এলাকাবাসীরা জানান, তাঁকে পুনর্বাসনের চেষ্টা করতে আর্থিক সহায়তা করা হবে। আর্থিক সহযোগিতার জন্য রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হবে।

রাজস্থলী ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, এলাকাটি দুর্গম আবার সড়কে গাড়ী চলাচলের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী যাওয়া সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবার কে সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে।