শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ১নং ওয়ার্ড এর উত্তর দেবতাছড়ি বাসিন্দা ইতিস তনচংগ্যা অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের প্রধান ইতিস তনচংগ্যার বাবা অনিল তনচংগ্যা (৬৫), দীর্ঘদিন ধরে ক্যান্সারে আর স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত। অর্থ সংকটে উভয়রই চিকিৎসা বন্ধ হওয়ার পথে।

ইতিস তনচংগ্যা জানান, তাঁর বাবা বর্তমানে চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহমিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি তাদের সহায়-সম্পত্তি বিক্রি করে চিকিৎসার ব্যয় বহন করেছেন। বর্তমানে তাদের আর্থিক অবস্থা অত্যন্ত করুন অবস্থা হয়ে পড়েছে। এরই মধ্যে নতুন করে বিপদ নেমে আসে ইতিস তনচংগ্যার স্ত্রী সান্তনা (৪৩) তনচংগ্যা হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েন। ফলে একই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা, ওষুধ ও দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ইতিস তনচংগ্যা।

এদিকে বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল এর সভাপতি অজিত কুমার তনচংগ্যা অসহায় পরিবারটির খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান। তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, মানবাধিকার সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি সহযোগিতার আহ্বানও জানান।

এবিষয়ে ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যাও পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি দেশবাসী, বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনসহ সকলের প্রতি ইতিস তনচংগ্যা পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কেউ যোগাযোগ করতে চাইলে (ইতিস তনচংগ্যা এর যোগাযোগ মোবাইল নাম্বার ০১৮৮৩৪১৬৬৬২) এ যোগাযোগ করারও অনুরোধ জানান।