শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

কাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টায় ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্তরে জেলেদের মাঝে এসব চাল বিতরণ করা হয়।

প্রতি পরিবারকে (মে/জুন-২৬) একসাথে দুই মাসের ২০ কেজি করে ৪০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়। মৎসজীবি পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রণালয়ের পক্ষ হতে এ ভিজিএফ (চাল) বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ৪ নম্বর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে চাল বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ও এএস আই মোঃ মামুন ও স্থানীয় ইউপি মেম্বারগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।