শিরোনাম
দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভবাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধনমাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবেবান্দরবানের ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে পাউবোর বাঁধ নির্মাণের তিন মাসে ধসআলীকদমে নদীর চরাঞ্চলে তামাকের বদলে এখন শীতকালীন সবজির আবাদশিশুদের সুষম খাবার দিতে হবে রোয়াংছড়িতে তাহজিংডংয়ের প্রকল্প সমাপনীবাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

আলীকদমে নদীর চরাঞ্চলে তামাকের বদলে এখন শীতকালীন সবজির আবাদ

১

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম ॥
‎‎বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর বিস্তীর্ণ বালুচরে জুড়ে বেগুন,মরিচ,বাদাম, মুলাসহ বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা। ইতোমধ্যে নদীর পাড় ও বালুচরের শত শত একর জমিতে বীজ বপন, চারা রোপণ এবং জমি পরিচর্যার কাজ শুরু হয়েছে।
‎
‎সরেজমিনে দেখা যায়, মাতামুহুরী রিজার্ভ ও মাতামূহুরী নদীর তীরবর্তী বিস্তীর্ণ বালুচরে কৃষকেরা দলবদ্ধ ভাবে জমি প্রস্তুত করছেন। কেউ বাদাম ও বেগুন,আলু,মরিচ, ফুলকপি,মুলার বীজ বপন করছেন,আবার কেউ অন্যান্য শীতকালীন সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নদীর অববাহিকার পলিমিশ্রিত বালুমাটি এবং অনুকূল আবহাওয়া এ অঞ্চলে শীতকালীন সবজি চাষের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

স্থানীয় সবজি চাষী মোঃ হাসান, মোঃ ইউসুফ বলেন, মাতামুহুরী নদীর কাছাকাছি হওয়ায় জমিতে সেচের পানির ব্যবস্থা করা তুলনামূলক সহজ। পর্যাপ্ত সেচ,সুষম সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যা করতে পারলে এবার ভালো ফলন পাওয়া যাবে। এসব জমিতে উৎপাদিত তাজা শাক-সবজি স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহের সম্ভাবনা রয়েছে।
‎
‎তারা আরও বলেন, মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকার মাটি ও পরিবেশ শীতকালীন সবজি চাষের জন্য বেশ উপযোগী। সঠিক পরিচর্যা এবং প্রাকৃতিক পরিবেশ বজায় থাকলে চলতি মৌসুমে এখান থেকে বিপুল পরিমাণ সবজি উৎপাদন করা সম্ভব। তাঁদের প্রত্যাশা, এবার ভালো ফলন হলে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন এবং স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কৃষকদের আশা, অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে এসব জমি থেকে কোটি টাকার সবজি উৎপাদন সম্ভব হবে।
‎
‎আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, একসময় মাতামূহুরী নদীর চরাঞ্চলে তামাকের আবাদ করতো কৃষকরা,বর্তমানে তামাক চাষের পরিবর্তে মাতামূহুরী নদীর তীরে শীতকালীন সবজির উৎপাদন হচ্ছে। গত বছর শীতকালীন সবজি আবাদ হয়েছে ৮৪ হেক্টর,বর্তমানে আরও বেশী আবাদ হয়েছে। আমরা আশা করছি ৭ শত হেক্টর প্লাস রবি সবজি উপাদান হচ্ছে। আলীকদম উপজেলার সবজির চাহিদা পূরণ করে দক্ষিণ চট্টগ্রামে বিভিন্ন এলাকায় সবজি পাঠানোও হয়। তিনি আরও বলেন,মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকেরা যাতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারেন, সে বিষয়ে কৃষি বিভাগ কাজ করছে।
‎
‎সংশ্লিষ্টদের প্রত্যাশা, মাতামুহুরী নদীর বালুচরের কৃষি সম্ভাবনাকে কাজে লাগানো গেলে আলীকদম উপজেলায় শীতকালীন সবজি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ নিশ্চিত করা গেলে কৃষকেরা যেমন লাভবান হবেন,তেমনি স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।