শিরোনাম
রাজস্থলীতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন ও চারা বিতরণবান্দরবনের থানচিতে স্থানীয়রা চায় স্থায়ী সাপ্তাহিক বাজার সেট নির্মাণপাহাড়ের দূর্গম এলাকার মানুষ আগামীতে আধুনিকতার ছোঁয়া পাবে: মেজর মোঃ হাফিজসবজি ও ফল সংরক্ষণে লামায় দুই ‘মিনি কোল্ড স্টোরেজ’ কৃষকের মূখে হাসিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় থানায় অভিযোগক্যান্সার রোগী মহিবুল্লাহর জন্য এবার মানবকল্যাণ ফাউন্ডেশনের সহায়তাবিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ব্রাদারহুড জয়ীজোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লংগদুর মাইনীমূখ একাদশ চ্যাম্পিয়নকাপ্তাই উপজেলায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত লক্ষ্যমাত্রা ৬হাজার শিশু

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
ভারতে সাম্প্রতিক সময়ে সুপরিকল্পিতভাবে মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হচ্ছে। সংখ্যালঘু মুসলিমদের ওপর এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে ভারতে। মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন, হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ হারুনুর রশিদ এ কথা বলেন।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।

মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে ভারতবিরোধী ও মুসলিম সংহতির পক্ষে বিভিন্ন স্লোগান শোনা যায়। মিছিল শেষে তবলছড়ি চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ হারুনুর রশিদ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবদল আহ্বায়ক মোঃ জয়নাল আবদিন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল, ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনেরআখতারুজ্জামান ফারুকী বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ হারুনুর রশিদ বলেন, ভারতের পশ্চিমবঙ্গ, আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান হামলা ও ধর্মীয় নিপীড়নের তীব্র নিন্দা জানাই। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও ভারত সরকার তা পালনে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, ভারতে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানাই।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে এবং মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে ওআইসিসহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ভারতের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সোচ্চার হওয়ার এবং কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।