শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনা অভিযানে অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

॥ মোঃ সাহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় সেনাবাহিনীর দীঘিনালা জোন পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে এসব উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করলে ৩-৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘর ও গাছের ওপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়, যা সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ঔষধ এবং ১টি টি-শার্ট উদ্ধার করা হয়।

দীঘিনালা জোন জানিয়েছে, পার্বত্য এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।