শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে কাপ্তাই উপজেলা ছাত্রদল ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নিয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হয়েছে। বুধবার (৯সেপ্টম্বর) উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রচারণায় অংশ নেন উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দরা।

সারাদেশে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে মেধাভিত্তিক নতুনদেও উৎসাহিত করতে সরকার ক্রীড়া জগতের উন্নয়নে যে লক্ষ ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসেবে এই প্রচারণা চালানো হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রতিভাবান শিক্ষার্থীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ে সচেতনামূলক প্রচার প্রচারণা চালায়। ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশগ্রহণের আহ্বান জানান এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।