শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
জেলা মহিলা দলের আয়োজনে ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে, খাগড়াছড়ি জাতীয়তাবাদী মহিলা দলের র্র্যালী ও শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের ভাষ্কর্য্যে পুষ্পমাল্য, অর্পনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১’টায় র্র্যালী ও জিয়া ভাষ্কর্য্যে পুষ্প মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পৌর টাউন হলে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ (সিমা)র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভার কার্যক্রম শুরু হয় এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। এসময় খাগড়াছড়ি জেলা মহিলা দলের সিনিয়র নেত্রীবৃন্দ সহ জেলা ও উপজেলা এবং পৌর মহিলা দলের নেত্রীগন উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রমে এবং হয়তো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর শ্রদ্ধা এবং ১৯৭৮ সালের ৯ই সেপ্টেম্বর মহিলা দলটি গঠনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন, এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে দলকে সুসংগঠিত রেখে এবং সুন্দর রাষ্ট্র গঠনে সকালে সহযোগিতা কামনা করেন।

এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা ও উপজেলার মহিলা দলের নেতা কর্মী সমবেত হয় এবং সেখান থেকে র‌্যালীটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার হয়ে শহরের মুল সড়ক প্রদক্ষিণ করার সময় জিয়ার ভাস্কর্য্য ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহরের পৌর টাউন হলে আলোচনা এবং কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।