শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

লংগদুতে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময়

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতাধীন কর্মকর্তা, মডেল ও সাধারণ কেয়ারটেকার এবং শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টায় ইসলামী ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার উদ্যোগে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামি ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান ছিলেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক, সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান। বিশেষ ছিলেন ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান, লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাছির উদ্দীন, মাইনীমূখ ইসলামীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশিদসহ ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা,ও ইমাম মোয়াজ্জেনগন।

এর আগে লংগদু উপজেলা মডেল মসজিদের চলমান কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথিসহ আগত অতিথি বৃন্দ।