শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

কাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

॥ কবির হোসনে, কাপ্তাই ॥
হোটেলে রান্না ঘরে অস্বাস্থ্য পরিবেশে রান্না করার অপরাধে এবং কলিং কর্ণারে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও বিক্রয়ের আইন না মানায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুন বাজার এলাকায় বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ১টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জেটিঘাট এবং ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

অভিযানকালে জেটিঘাট বাজারের লেক হ্যাভেন হোটেলের মালিক মোঃ সোহেলকে (৪০) হোটেলের রান্নাঘর অপরিষ্কার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা এবং নতুন বাজারের মিজান কুলিং কর্নারের মালিক ফখরুল ইসলামকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৮ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত এবং কাপ্তাই থানার এসআই মোঃ তানভীর সহযোগিতা করেন। অভিযান চলাকালে দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি জনস্বাস্থ্য ও জননিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রচলিত আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।