শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

মানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি রাজ বাজার শেড অবৈধ দখল মুক্ত করণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে মানিকছড়ি বাজারের কয়েকশ ব্যবসায়ী মানববন্ধন করেন।

অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মীর হোসেন, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু, ব্যবসায়ী মাসুদ উজ জামান ও শহিদুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন মানিকছড়ি বাজার শেড অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করে। এসময় বক্তারা এই বাজার শেডটি উদ্ধার করে পুনঃস্থাপন করে খুচরা ব্যাবসায়ীদের জন্য উন্মুক্ত করার দাবি জানান প্রশাসনের কাছে।