শিরোনাম
সরকারের ঘোষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের ভুমিকা গুরুত্বপূর্ণবর্তমান সরকারের ইসতেহার অনুযায়ী ১৮০ দিনের কার্যক্রমচন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‌্যালিদলের কেউ অপরাধে জড়ালে আইন হবে দশ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক গণশুনানি অনুষ্ঠিতখুব শীঘ্রই জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স ও উন্নয়ন বোর্ড পুনর্গঠন হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে বারি আম- ৪ উৎপাদনে প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবসপর্যটক আকর্ষণে রাঙ্গামাটিতেও নিজস্ব উদ্যোগে হোমস্টে প্রচলন হচ্ছেরাঙ্গামাটির বাঘাইছড়িতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি !রান্নাঘর থেকে উদ্ধার করা অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

বর্তমান সরকারের ইসতেহার অনুযায়ী ১৮০ দিনের কার্যক্রম

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা তথ্য অফিস এর আয়োজনে সরকারের ১৮০ দিনের কর্মসুচীর বাস্তবায়ন সমর্কিত কার্যক্রমের উপর গণমাধ্যমের স্বতস্ফুত অংশ গ্রহন এ কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভুমিকা গুরুত্বপুর্ণ বলে উল্লখ করা হয়েছে। সরকারের এ লক্ষ্য বাস্তাবয়ানর উপর তথ্য অফিসের আয়োজনে সাংবাদিকদের বিফ্রিং করা হয়। বুধবার (১৩ মে) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এ বিফ্রিং প্রদান করা হয়।

কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন সরকারের ইশতেহারের কার্যক্রম তুলে ধরে বলেন, কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ইতিমধ্যে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলায় উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, সড়ক প্রচার, অনলাইন প্রচার, কৃষক সমাবেশ, ফ্যামিলি সমাবেশ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত অপ্রাধিকারমূলক কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার করা হয়েছে। প্রতিটি কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যহীন বলে তিনি জানান।

প্রধান অথিতির বক্তব্যে কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী বলেন, ইতিমধ্যে বিগত ১৪ এপ্রিল হতে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। সরকার প্রতিটি সেক্টরকে আধুনিকায়ন করতে চাচ্ছে। কৃষক কার্ড বিতরণসহ সরকারের নানা জনকল্যাণমুখী কার্যক্রম কাপ্তাই তথ্য অফিসের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে। আরো বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ কাজী জোবায়ের রাকিব।