শিরোনাম
সবজি ও ফল সংরক্ষণে লামায় দুই ‘মিনি কোল্ড স্টোরেজ’ কৃষকের মূখে হাসিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় থানায় অভিযোগক্যান্সার রোগী মহিবুল্লাহর জন্য এবার মানবকল্যাণ ফাউন্ডেশনের সহায়তাবিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ব্রাদারহুড জয়ীজোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লংগদুর মাইনীমূখ একাদশ চ্যাম্পিয়নকাপ্তাই উপজেলায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত লক্ষ্যমাত্রা ৬হাজার শিশুবান্দরবনের লামা পৌরসভার বাজেট ১১ কোটি ২৩ লক্ষ, উন্নয়ন খাতে প্রায় ৯ কোটি টাকাঅবশেষে রাঙ্গামাটিতে আয়েশা বেগম হত্যায় জড়িত দুই যুবক গ্রেপ্তাররাজস্থলীতে জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারের ঘোষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের ভুমিকা গুরুত্বপূর্ণ

১৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকারভাবে বাস্তবায়নে গণমাধ্যমের ভুমিকা সরকারের এ কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই সরকারের প্রতিটি উন্নয়নের লক্ষ্য জনকল্যানে পরিপূর্ণ বাস্তবায়িত হোক। তাই সরকারের ১৮০ দিনের কর্মসুচীর বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রমের উপর সাংবাদিকদের জ্ঞাতার্থে প্রেস বিফ্রিংয়ের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১২ টায় রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন কর্মসুচী সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা তথ্য কর্মকর্তা রাহুল বণিক সরকারের উন্নয়ন সম্পর্কিত সকল বিষয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

তথ্য কর্মকর্তা রাহুল বণিক সরকারের নির্বাচনী ইশতেহারের কার্যক্রম তুলে ধরে বলেন, তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার করা হয়েছে। ইতিমধ্যে কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি সহ বিভিন্ন উপজেলায় উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, সড়ক প্রচার, অনলাইন প্রচার, কৃষক সমাবেশ, ফ্যামিলি সমাবেশ করা হয়েছে। প্রতিটি কার্যক্রমে আমরা জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেছি। সাধারণ মানুষ চায় সরকারের এ উন্নয়ন কার্যক্রমে তারাও অংশ গ্রহন করতে।

তিনি বলেন, সরকারের এ মহৎ উদ্যোগকে সাফল্যমন্ডিত করতে গণমাধ্যমের সার্বিক সহযোগীতা এবং অংশ গ্রহন এ উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবে। তাই আমরা চাই সরকারের জনকল্যাণকর কাজে আমরা সবাই একসাথে মিলে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবো। এ সময় তিনি সরকারের উন্নয়ন সম্পর্কিত পুস্তিকাও সাংবাদিকদের মাঝে বিতরণ করেন।

প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার আল হক, সম্পাদক, দৈনিক রাঙামাটি, মিলটন বড়ুয়া, সম্পাদক, সাপ্তাহিক পাহাড়ের সময়, নন্দন দেবনাথ, সম্পাদক, দৈনিক গিরিদর্পণ, সুশীল প্রসাদ চাকমা, সভাপতি, রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটি, মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক ও মোঃ শাখাওয়াৎ হোসেন রুবেল, সিনির সহসভাপতি, রাঙ্গামাটি প্রেস ক্লাব সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।