শিরোনাম
বান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতি

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‌্যালি

৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ এবং নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি বর্ণাঢ়্য র‌্যালি করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৯ টায় এ দিবসটি পালন করা হয়।

নার্সরা ঢাক ঢোল বাজিয়ে ব্যানার পেস্টুন হাতে নিয়ে বাঁশির সুরে মাতোয়ারা হয়ে হাসপাতাল চত্বর হতে র‌্যালি শুরু করে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে আবারও হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর নার্সিং বিভাগে কর্মরত নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা র‌্যালিতে অংশ নেন।

এর আগে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র‌্যাালির উদ্বোধন করে বলেন, শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। এই হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট হতে শিক্ষা লাভ করে দেশের সব জায়গায় নার্সরা রোগীদের সেবা দিয়ে আসছেন। আজকের এই দিনে আমাদের এই অঙ্গীকার হউক আমরা সেবার মনোভাব নিয়ে কাজ করে যাবো।