শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: লেঃ কর্নেল জাহিদুল

১৮

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ থেকে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিওপি/ক্যাম্প/টিওবি এর দায়িত্বপূর্ণ ৮টি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ থেকে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিওপি/ক্যাম্প/টিওবি এর দায়িত্বপূর্ণ স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন, মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ০৮টি স্কুলের ৫১২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানব জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কামান্ডার আশাবাদ ব্যক্ত করেন।