শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটির বিলাইছড়ি হাসপাতালে ৪ মেডিক্যাল অফিসারের যোগদান

১৫

॥ বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা ॥
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে৩ জন মেডিক্যাল অফিসার ও ১জন ডেন্টাল সার্জন যোগদান করেছেন। ডাক্তারদের যোগদানের কারনে উপজেলার জনসাধারনের চিকিৎসাসেবার সংকট মোচনে সহায়ক ভুমিকা পালন হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) চিকিৎসকগন কর্মস্থলে যোগদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথা ৫০ শয্যার হাসপাতালে দীর্ঘদিন মেডিক্যাল অফিসারের সংকটাপন্ন অবস্থায় থাকায় উপজেলার জনসাধারনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যেতোনা। বর্তমানে ৩ জন মেডিক্যাল অফিসার ও ১জন ডেন্টাল সার্জন যোগদান করায় এখন থেকে জনসাধারণ নিয়মিত চিকিৎসা সেবা পাবেন।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিৎ দত্ত যোগদানকৃত ৪ মেডিক্যাল অফিসার যথাক্রমে ডা. মোঃ ওমর ফারুক, ডা. সাবরিনা হোসেন চৈতী, ডা. কনিষ্ক চাকমা ও ডা. ইমানুর রহমান আরাফাত। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা তাঁদেরকে ফুল দিয়ে অভিবাদন জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সুজিত দত্ত, মেডিক্যাল অফিসার সকলে বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৮তম বিশেষ (ব্যাচ) বলে জানান। তিনি জানান, এখন মানুষ তাদের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকবেন।