শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

ঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের মূল আদর্শ হলো আত্মপীড়িত দুঃখী মানুষের সেবা করা। দেশবাসীকে তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। দল, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল বাংলাদেশীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের একমাত্র ধর্ম ও কর্ম।

শনিবার (১আগষ্ট) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সরকার হাটস্থ গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ আয়োজিত সংস্থার সংগঠিত সদস্য ও ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্রত্যাশী’ সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিমন্ত্রী বলেন, ব্যারিস্টার মীর হেলাল বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পরই রাষ্ট্রীয় সকল সেবা প্রদানকারী সংস্থা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন যে দেশের প্রকৃত মালিক হচ্ছেন এদেশের সাধারণ জনগণ। কাজেই জনগণের সেবা সবার আগে নিশ্চিত করতে হবে আমাদেরকে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত ১৯ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে। চরম প্রতিকূলতা ও প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও দলের প্রতিটি ইউনিয়ন, থানা, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ের সদস্যরা সর্বদা দুঃখী, অসহায় ও পীড়িত মানুষের পাশে থেকে সেবা ও সহযোগিতা নিশ্চিত করেছে। আমরা সম্মিলিতভাবে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে প্রতিটি বাংলাদেশী নাগরিকের পাশে দাঁড়াতে চাই এবং সেবা করতে চাই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই সাড়ে পাঁচ মাসে (১৬৫ দিনে) হাটহাজারীতে ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন এবং শেষের পথে রয়েছে। বিগত ১৯ বছরে হাটহাজারীতে এমন উন্নয়ন হয়নি। পরে প্রতিমন্ত্রী ‘প্রত্যাশী’ সংস্থার সংগঠিত সদস্যরা ও এলাকাভুক্ত বন্যার্ত মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।