শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরু

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
সম্প্রতি অতি বৃষ্টিতে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। তাই ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোকে রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে চাল বিতরণ শুরু করা হয়েছে। শনিবার (১আগস্ট) সকালে চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মামুন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাঙ্গামাটি জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ক্যাসিং মং মারমার নেতৃত্বে ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল এবং অন্যান্য উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য ক্যাসিং মং জানান, রাঙ্গামাটি জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন চালের অংশ হিসেবে চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ৮ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। বাকী চালও ক্ষতিগ্রস্ত পরিাবারগুলোর মাঝে ক্রমান্বয়ে বিতরণ করা হবে বলে তিনি উপস্থিত সকলকে জানান।