শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাই

॥ মোঃ আলমগীর হোসেন, রাঙ্গামাটি ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় এক অটো চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে ও মারধর সহ হত্যা চেষ্টা করে আনুমানিক ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২আগষ্ট) সকাল ১১টায় উপজেলার মুসলিম ব্লক এর সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

আহত অটো চালকের নাম আমির হোসেন (৩০)। তিনি উপজেলার বাইট্টা পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে বলে হানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আমির হোসেন স্থানীয় বেলাল নামের এক ব্যক্তিকে ফোন করে উদ্ধারের আকুতি জানান। বেলাল জানান, আমিরের ফোন থেকে কল এসে সে শুধু বলেছে আমাকে বাঁচান ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি রাস্তায় পড়া এবং আমিরকে কুপিয়ে রক্তাক্ত করে সেগুন বাগানের ভেতরে ফেলে রাখা হয়েছে।

পরে স্থানীয়রা সহ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লংগদু সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আমিরের শরীরে ধারালো ছুরির আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। পাশাপাশি তার মুখ ও মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। বর্তমানে তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে অবস্থার অবনতি হলে অন্যত্র রেফার করা হতে পারে বলে চিকিৎসক জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত অটো চালক আমিরের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয় নাই। দিন-দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। কে বা কারা এর সাথে জড়িত তা এখনো সনাক্ত করা যায়নি। আমরা তদন্ত চালাচ্ছি জড়িতদের ধরতে।