শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
প্রথমবারের মত খাগড়াছড়ির রামগড়ে একটি সামাজিক ও সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় পতিযোগীতা-২০২৬। ইতিমধ্যে এর সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আগামী ৭ই আগষ্ট আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবেন হাজী মোঃ নুরুল হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবদুল হক মানিক।

এ বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিক জানান, গত ১৫ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এতে তিনশ এর ও বেশি অ্যাথলেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

আগামী ৭ই আগস্ট শুক্রবার প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য টিশার্ট, ক্যাপ, সনদপত্র, সকালের নাস্তা ও পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। প্রতিযোগিতায় ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী অ্যাথলেটদের জন্য থাকছে আকর্ষণীয় বিশেষ পুরস্কার। তিনি আরো জানান, তরুণ সমাজকে সুস্থ জীবনধারা, খেলাধুলা ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করা এবং মাদক, সন্ত্রাস, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।