শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা বিষয়ে কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও সমন্বয় সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতি লিঃ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা প্রশাসন ও কৃষি বিপনন কমিটির আয়োজনে নতুন বাজার ব্যবসায়ী ও কমিটির নেতৃবৃন্দ সাথে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ব্যবসায়ীদের পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন। দ্রব্যমূল্য তালিকা, পাকা রশিদ,জিলাপি, বেগুনিতে রঙ না মিশানো, পোড়া, বাসি তেল ব্যবহার নিষেধসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা উপর গুরত্বরোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, কাপ্তাই কৃষি বিপনন কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, কাপ্তাই নতুন বাজার সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সম্পাদক এম করিমসহ নতুন বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।