শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিশেষ মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১আগস্ট) সকালে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গুইমারা রিজিয়নের অধীনস্থ দুর্গম মরাটিলা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অর্ধশতাধিক অসহায়, দুঃস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এ সুবিধা গ্রহন করেন। ক্ষতিগ্রস্ত মানষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মাইন চৌধুরী। এসময় সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক আয়োজনে মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণের পাশাপাশি মরাটিলা এলাকার প্রায় শতাধিক দুঃস্থ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ কল্যাণ কাজের জন্য মাটিরাঙ্গা জোন অধিনায়ক সহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সুবিধাভোগীরা।

এ বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, এ অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও চমৎকার সম্প্রীতি বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, আর্তমানবতার সেবায় পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীর এ ধরনের কল্যাণমুখী ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।