শিরোনাম
যতক্ষণ তোকে ভোগ করতে পারবোনা ততক্ষণ শান্তি নাই!কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১স্থানীয় সরকার নির্বাচনে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হবেন যারাভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

সভাপতিঃ আব্রে মারমা, সম্পাদকঃ সুইচিং মারমা

মানিকছড়ি রাজপাড়া ক্রীড়া সংঘ’র উদ্যোগে ৫ম কার্যনির্বাহী কাউন্সিল অনুষ্ঠিত

৫৪

॥মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজপাড়া ক্রীড়া সংঘ’র ৫ম কার্যনির্বাহী কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে মহামুনি হেডম্যান কার্যালয়ে আব্রে মারমা’র সভাপতিত্বে কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজ কুমার সুইচিংপ্রু। উসাচিং মারমা বাবু’র সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এসময় মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, রাজপাড়া ক্রীড়া সংঘ’র উপদেষ্টা মংক্রো মারমা, নিপ্রু মারমা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন রাজপাড়া ক্রীড়া সংঘ’কে ৫০ হাজার টাকা ও ক্রীড়া সামগ্রী প্রদানের আশ্বাস দেন।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পরে দ্বিতীয় বারের মত আব্রে মারমাকে সভাপতি ও সুইচিং মারমাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।