শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

মানিকছড়িতে মানবাধিকার কমিশন’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

৩১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে বাংলাদেশ মানবাধিকার কমিশন’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা মানবাধিকার কমিটির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা প্রেস ক্লাব হল রুমে উপজেলা মানবাধিকার কমিটির সভাপতি মানবতাবাদী সুভাষ চক্রবর্তী’র সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন।

সাধারণ সম্পাদক মানবতাবাদী এম.এ. কবির আশ্রফ’র সঞ্চালনায় অনুষ্টিত সভায় অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিউল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, গ্রাম ডাক্তার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী প্রমূখ।

আসন গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মানবাধিকার কমিশনের সদস্যরা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের অধিকার নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করছে। অসহায়, সহজ-সরল, নিপিড়িত মানুষ নিজের অধিকার আদায়ে এখনো কোথাও না কোথাও কম-বেশী প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এসব অধিকার আদায়ে বাংলাদেশ মানবাধিকার কাজ করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি মানুষ তার প্রাপ্ত অধিকার ভোগ করুক। আর এ কাজকে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জাতি এসব মানবতাবাদীদের স্মরণ রাখবে।