শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

ফৌজদারি মামলা থাকায় কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সম্পাদক বাদলকে দল হতে অব্যাহতি

৪৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদলকে দল হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রবিবার(১০ জানুয়ারী) কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সম্পাদক ইব্রাহীম খলীল সাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিক্ষপ্তির মাধ্যমে তাঁর বিরুদ্ধে নিজ জেলা ফেনীর ছাগলনাইয়া থানায় একাধিক ফৌজদারী মামলা থাকায় তাঁকে দল হতে অব্যাহতি দেবার এই সিদ্ধান্ত দেওয়া হয় বলে প্রেস রিলিজে উল্ল্যেখ করা হয়। সেই সাথে কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতার আলমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে, মহিউদ্দিন পাটোয়ারী বাদল এই প্রতিনিধিকে জানান, তাঁকে কোন রকম শোকজ না করে সাময়িক বহিষ্কার করা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। তিনি জানান, ফৌজদারী এই মামলায় তাঁর বিরুদ্ধে সাজা হয় নাই। তাই তাঁর জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কিছু মহল জেলা আওয়ামী লীগকে ভূল বুজিয়ে সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই অনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি এই সাময়িক অব্যাহতির বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী, সম্পাদক এবং রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকের কাছে অভিযোগ করবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাওয়া হলে কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম আজমীর জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাঁকে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নির্দেশে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ হতে অব্যাহতি প্রদান করা হয়।