শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

ক্ষমতার টানাটানি বন্ধ করে রাষ্ট্রের কাঠামো তৈরির লক্ষ্যেই গণভোটের আয়োজন: উপদেষ্টা সুপ্রদীপ

১৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা এমন একটি স্থায়ী পরিবর্তন চাই যাতে ভবিষ্যতে কেউ আর ইচ্ছামতো সংবিধানকে বিকৃত করতে না পারে। দেশের চাবি এখন আপনাদের হাতে। নিজেদের আকাঙ্খা পূরণে এবং একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ গঠনে সবাইকে ‘হ্যাঁ’ ভোটে রায় দেওয়ার আহ্বান জানাই।

শুক্রবার (১৬জানুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত ‘গণভোট-২০২৬ দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য প্রমূখ।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এ দেশকে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষমতার টানাটানি বন্ধ করে একটি স্থিতিশীল রাষ্ট্রের কাঠামো তৈরির লক্ষ্যেই এই গণভোটের আয়োজন।

তিনি বলেন, আমি এখানে কোনো নির্দিষ্ট প্রতিনিধি নির্বাচিত করতে আসিনি, বরং আপনাদের পছন্দকে জয়যুক্ত করার প্রস্তাাব নিয়ে এসেছি। জুলাই বিপ্লবে এদেশের মানুষ যেভাবে দায়িত্ব নিয়েছিল, একইভাবে এই গণভোটকেও তারা সার্থক করে তুলবে।

উপদেষ্টা উপস্থিত সবাইকে জুলাই সনদের ১১টি পয়েন্ট মনে রাখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ।

সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলা ও রামগড় তথ্য অফিসের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতন করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।