শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি জেলার রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ই জানুয়ারি) বিকেলে রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার সভাপতি মোঃ রায়হান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়া, যুগ্ম- সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, কোষাধক্ষ্য কামাল উদ্দিন দীপ্ত, উপজেলা বিএনপির সভাপতি মোঃজসিম উদ্দিন,সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন,সাধারন সম্পাদক সাফায়েত উল্লাহ্, জেলা ওয়াদুদ ভ্ূঁইয়া ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমান সহ সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরন করার আর্থিক সহযোগিতা করে থাকেন। এছাড়াও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন গরীব অসহায় মানুষের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

এসময় প্রধান অতিথি তিনজন শিক্ষার্থীকে পরীক্ষার ফরম পূরণ করতে আর্থিক উপহার, শহীদ জিয়ার খাল পাড় উচ্চ বিদ্যালয়ের জন্য সাউন্ড সিস্টেম এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এর আগে প্রধান অতিথীকে ফুল দিয়ে বরণ করেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার সাধারন সম্পাদক মোঃ ঈসমাইল হোসেন ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট আবু তাহের ও যুগ্ম-সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যের রাখেন ফাউন্ডেশন রামগড় শাখার সভাপতি মোঃ রায়হান।