শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

রোয়াংছড়িতে নবগঠিত এনসিপি কমিটির সাংগঠনিক পরিচিত সভা

২২

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টি আয়োজনে নবগঠিত ৯০ জন বিশিষ্ট (এনসিপি) কমিটির আহ্বায়ক পুহ্লাঅং মারমা ও সদস্য সচিব জমিন্দ্র তঞ্চঙ্গ্যা গঠিত কমিটির নিয়ে সাংগঠনিক পরিচিত সভা আমতলি পাড়ার নব নির্মিত বৌদ্ধ বিহার ভবন ভিতরে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) অনুষ্ঠানে উপজেলা এনসিপি নব গঠিত কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হামাজন ত্রিপুরা সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক পুহ্লাঅং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংসাপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক মোহাম্মদ আল মামুন, শৈক্যসিং মারমা, বিপ্লব চাকমা, আ.ছা.ই.ম. সায়েম হোসেন, রোয়াংছড়ি উপজেলা এনসিপি নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বয়থাং বম, যুগ্ম আহ্বায়ক লোয়াইনুমং মারমা, সাংগঠনিক সম্পাদক হ্লামং মারমাসহ আরো অনেকে। এছাড়া স্থানীয় নেতাকর্মীসহ অর্ধশতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।