শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের থানচিতে ১৭ বছর ধরেই চলছে অনুমোদনহীন ইটভাটা

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
পরিবেশ আইন ও সরকারি বিধিনিষেধকে তোয়াক্কা না করেই বান্দরবানের থানচিতে দীর্ঘ সতেরো বছর ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে এসবিএম নামের ইটভাটা। তৎকালীন সরকারের আমলে আওয়ামীলীগের জেলা যুবলীগের নেতা আনিসুর রহমান সুজনের মালিকানাধীন এই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই এখনো উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্ষমতার দাপটে আইন ও পরিবেশের প্রতি কোনো দায়িত্ববোধ যেনই ছিলইনা তাদের। আশেপাশে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, একটি সরকারি বিদ্যালয় ও বৌদ্ধ বিহার এবং জনবসতির এলাকায় অবস্থিত এসবিএম ইটভাটাটি স্থাপনের শুরু থেকেই পাহাড়ে মাটি ও সাঙ্গু নদীর বালু ইট তৈরী কাজে ব্যবহার করে আসছে। ভাটায় চুল্লিতে পুঁড়িয়ে যাচ্ছে বনাঞ্চলের কাঠ। সরকারের বিধিনিষেধ অমান্য করেই এখনো চলছে ইটভাটার এই কার্যক্রম।

জানা গেছে, থানচি সদর থেকে আলীকদম যাওয়ার সড়কের উষামং হেডম্যান পাড়া, বৌদ্ধ বিহার ও একটি সরকারি বিদ্যালয় পাশেই দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধভাবে পরিচালনা করে আসছে এসবিএম ইটভাটার কার্যক্রম। সেখানে চলতি মাসের উপজেলা প্রশাসনের অভিযানে জরিমানাসহ চিমনি ভেঙে দিলেও পরেদিনের পুরোদমে এখনো প্রকাশ্যে কার্যক্রম চলছে।

সরেজমিনে দেখা গেছে, ধর্মীয় উপাসনালয়, উষামং হেডম্যান পাড়া ও শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষেই একটি ইটভাটার কার্যক্রম চলছে। সেখানে পাহাড়ে মাটি, সাঙ্গু নদীর বালু ও বনাঞ্চলের কাঠ ব্যবহার করা হচ্ছে। ভাটায় শ্রমিকরা যে যার কাজে ব্যস্ত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দারা বলেছেন, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বছরের পর বছর ধরে নির্বিঘেœ চলছে এই ইটভাটার কার্যক্রম। ইটভাটার মালিক জেলা যুবলীগের নেতা আনিসুর রহমান সুজন আতœগোপনে, প্রকাশ্যে অবৈধ ইটভাটায় দেখভালে দায়িত্বে আছেন তার ছোট ভাই মেহেদী। অবৈধ ইটভাটা বিরুদ্ধে শুধুই জরিমানা করে থামানো যাবে না, অবিলম্বে ইটভাটাটি বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে এসবিএম ইটভাটার মালিক মোঃ আনিসুর রহমান সুজনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে ইটভাটায় দেখভালে দায়িত্বে থাকার মেহেদীর সাথে ফোনের সংযোগ হলেও কল রিসিভ না করায় মন্তব্য নেওয়ার সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, এলাকার জনস্বার্থে অভিযান করা হয়েছে, ভবিষ্যতেও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, অবৈধ ইটভাটা বিরুদ্ধে কিছুদিন আগেই ইউএনও অভিযান করে জরিমানাসহ চিমনি ভেঙে দিয়েছিল। আবারও চালু হওয়ার খবর পেয়েছি, অতি শিগগিরই সেখানে পরিদর্শন করবো এবং আইনগত ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা হবে।