শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

বাঘাইছড়িতে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্যদের সাথে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

‎॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
‎ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বেসামরিক প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় মারিশ্যা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি ২০৩ ব্রিগেড।

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, খাগড়াছড়ি রিজিয়নের জি-২ শাখার প্রতিনিধি, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নির্বাচনকালীন সময়ে পারস্পরিক সমন্বয় ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।