শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

চন্দ্রঘোনায় সিসিএইচপি এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের (সিসিএইচপি) আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ডিসেম্বর) হাসপাতালের সিসিএইচপি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিসিএইচপি প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এবং কমিউনিটি হেলথ ফেসিলিটেটর উসংবাই এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। তিনি বলেন যেকোন দূর্যোগের সময় ৪টি বিষয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। অপরিকল্পিত ভাবে বনায়ন ও বৃক্ষ নিধনের ফলে আমরা প্রকৃতির অনেক ক্ষতি করছি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কাপ্তাই উপজেলার সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজান্তা তনচংগ্যা। এসময় কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন এর হেডম্যান, জনপ্রতিনিধি, ইউনিয়নের গ্রাম উন্নয়ন প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা অংশ নেন।