শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোক

২

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
সড়ক দূর্ঘটনা গুরুতর আহত কাপ্তাই উপজেলার বড়ইছড়ি জগন্নাথ মন্দিরের পুরোহিত রনধীর চক্রবর্তী (৬০) অবেশেষে মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে মন্দির পরিচালনা কমিফটর সুত্র জানিয়েছে। শুক্রবার (৬নভেম্বর) সাকল ১১টার সময়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পুরোহিতের মৃত্যুর ঘটনায় উপজেলার সনাতন হিন্দু ধর্মাবলম্বী সহ তাঁর শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়িস্থ জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন। মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয়রা জানিয়েছেন গত ১৯ অক্টোবর দুর্গাপুজার অষ্টমীর দিন সকালে মন্দিরের পূজাঅর্চনা শেষ করে বাড়ি ফেরার পথে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের মন্দির এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বড়ইচড়ি সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকবৃন্দ উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন।