শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিক

২

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে কৃষি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সম্ভাবনা সরেজমিনে দেখতে হর্টিকালচার সেন্টার এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয় পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ক্যরী মগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় পার্বত্য অঞ্চলের কৃষি খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং কৃষির আধুনিকায়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কৃষকদের কৃষি পন্যের উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের চারা সহজলভ্য করা এবং সেচ সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মাধবী মারমা এর খাগড়াছড়ি প্রতিনিধি অংগ্য মারমা এবং খাগড়াছড়ি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় পার্বত্য অঞ্চলে উদ্যান ফসলের চারা উৎপাদন, উন্নত জাতের ফলজ ও অন্যান্য কৃষি চারা উৎপাদন, সেচ ব্যবস্থাপনা এবং কৃষকদের কৃষিসেবা প্রদানের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার ক্যরী মগ পার্বত্য অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। তিনি কৃষি উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে খাগড়াছড়ির কৃষি খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিক এবং সার্বিক সহযোগীতার কথাও ব্যক্ত করেন।