শিরোনাম
শিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

মহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৭তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির রাজ বন বিহারের আবাসিক অধ্যক্ষ সৌরজগৎ মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন গৌতম বুদ্ধ বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ভদন্ত এম. প্রজ্ঞাজ্যোতি মহাথের। বিশেষ ধর্মদেশনা প্রদান করেন পানছড়ির শান্তিপুর অরণ্য কুটির বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসন রক্ষিত মহাথের।

দিনব্যাপী ধর্মীয় আয়োজনে সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন পুণ্যকর্ম অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
রাতে, ধর্মীয় অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিহার প্রাঙ্গণে আকাশ প্রদীপ উড়ানোর আয়োজন করা হয়। এ আয়োজনকে ঘিরে বিহার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কঠিন চীবর দান অন্যতম গুরুত্বপূর্ণ পুণ্যময় ধর্মীয় অনুষ্ঠান। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘকে চীবরসহ বিভিন্ন দানসামগ্রী প্রদান করেন দায়ক-দায়িকারা। এর মাধ্যমে তাঁরা পুণ্য সঞ্চয় ও দানশীলতার চর্চা করেন।