শিরোনাম
যতক্ষণ তোকে ভোগ করতে পারবোনা ততক্ষণ শান্তি নাই!কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১স্থানীয় সরকার নির্বাচনে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হবেন যারাভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

বামুসস রাঙ্গামাটি জেলার আহ্বায়ক রাসেল সচিব শাহ আলম

৩৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামটি জেলা আহ্বায়ক কমিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য মোঃ রাসেল তালুকদারকে আহ্বায়ক ও মোঃ শাহ আলম বাদশাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহা সচিব মোঃ শফিকুল ইসলামের স্বাক্ষরে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অনুমোদন পত্রে তারা উল্লেখ করেছে- মোঃ রাসেল তালুকদার কে আহ্বায়ক, মোঃ শাহ আলম বাদশা কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নির্বাচিত করা হলো। এই পত্র জারির ৩ মাসের মধ্যে গেজেট ও ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে, সকল উপজেলা কমিটি গঠন করে, চট্টগ্রাম বিভাগের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে হবে। পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের লক্ষ্যে সংগঠনের প্যাডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কার্যালয়ের চেয়ারম্যান/মহাসচিব বরাবর আবেদন করার জন্য নির্দেশ প্রদান করা হল। গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গন্য হবে।

কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক মোঃ রাসেল তালুকদার। যুগ্ম-আহ্বায়ক- ফাহমিদা আক্তার, মোঃ আলমগীর হোসেন, মোঃ আবু তাহের, মোঃ সাগর চৌধুরী। সদস্য সচিব- মোঃ শাহ আলম বাদশা। সদস্য- মোঃ সাইফুল ইসলাম আবির, বাবু অংসুইশ্রু মারমা দিপু, মোঃ সুজন, রুমি আক্তার, মোঃ জালাল, হাবিবা আক্তার, মর্জিনা আক্তার, মোঃ এবি সিদ্দিক, বাবু বিজন দাশ, ফারহানা সাবরিন আখি, বাবু মিঠন বড়ুয়া, আমেনা আক্তার, মোঃ আয়ুব নবী (সুমন), তানিয়া আক্তার, শ্যামল মজুমদার।
প্রেস বিজ্ঞপ্তি