শিরোনাম
যতক্ষণ তোকে ভোগ করতে পারবোনা ততক্ষণ শান্তি নাই!কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১স্থানীয় সরকার নির্বাচনে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হবেন যারাভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

মানিকছড়িতে নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি রূপালি’র

১৩৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত নামারপাড়া এলাকা থেকে রুপালী মারমা (১৬) নামের এক তরুণী নিখোঁজের চার দিন পরও তার সন্ধান মেলেনি। নিখোঁজ তরুণী ঐ এলাকার রিপ্রুচাই মার্মার মেয়ে।

নিখোঁজের পিতা রিপ্রুচাই মারমা জানায়, সে গত শনিবার সকালে বাড়ি থেকে কাজে বের হন এবং তার স্ত্রী মন্দিরে চলে যায়। দুপুরে দুজনেই বাড়ি ফিরে দেখে তাদের মেয়ে রূপালী বাড়িতে নেই। খোঁজা-খুঁজির এক পর্যায়ে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে সে তার নানার বাড়িতে গিয়েছে। সেখানে খোঁজ নিলে যানা যায় সে নানার বাড়িতে যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের লোকজন তাদের আত্বীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজা-খুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি।তাদের ধারণা নানার বাড়ী যাওয়ার পথে সে নিখোঁজ হয়। পরে গত রবিবার (৩ জানুয়ারি) মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে মানিকছড়ি থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।