শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদানরাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলে

মানিকছড়িতে চেয়ারম্যান মোশারফ এর দাফন সম্পন্ন

১৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার কৃতি সন্তান ও ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন এর নামাজে জানাজা শেষে পূর্ব গচ্ছাবিল এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার (১৯ডিসেম্বর) সকালে গচ্ছাবিল জামে মসজিদ প্রাঙ্গণে ও বেলা ১১টায় মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা।

উক্ত জানাজার নামাজে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার জানাজায় অংশ নেন।

এ ছাড়াও মরহুমের আত্মীয় স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন। শেষ বিদায়ের সময় তাকে এক নজর দেখতে শোকাহত হাজারো মানুষের ঢল নামে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানের পাশাপাশি বহু গুণগ্রাহী রেখে যান।

তিনি ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড থেকে তিন বারের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ৫ই আগস্ট পরবর্তী ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অবর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। সেই সাথে উপজেলা যুবদলের আহবায়কেরও দায়িত্বে ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার ফলে তিনি সকলের কাছে খুব জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।