খাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির রামগড় শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালীবাড়ি পুজামন্ডপ পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টায় রামগড় কালীবাড়িতে পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পূজা উদযাপনে সার্বিক বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে রামগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সনাতন সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম,এন, আবছার, সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফার্য়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজির আলম, কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি বাদল চক্রবর্তী, সাধারন সম্পাদক স্বপন দে সহ জেলা, উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।