শিরোনাম
বাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদানরাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলেখাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডার

বান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগ

১

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবানের লামায় মোঃ আলমগীর (৫৫) নামে এক কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা-ভুয়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছেন, অপপ্রচার চালানোয় চিত্ত রঞ্জন বড়ুয়ার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। এই বিষয়ে প্রতিকার চেয়ে কৃষক মোঃ আলমগীর এর ছেলে মোঃ জাহিদ (২৬) স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেছেন।

মোঃ জাহিদ লিখিত অভিযোগে জানান, আমার বাবা মোঃ আলমগীর বান্দরাবনের লামা সদর ইউনিয়নের লেঙ্গাঘোনা স্থায়ী বাসিন্দা। ১৯৭৯-৮০ইং সালে আমার দাদী মনেজা বেগম ২৯৫নং লামা মৌজায় আর/০৮নং হোল্ডিং মূলে ৫ একর জমি বন্দোবস্তি পায়। বন্দোবস্তির পর আমার বাবা ও পরিবারের অন্য সদস্যরা বাগান সৃজন সহ বসতঘর নির্মাণ করে নিষ্কণ্ঠকভাবে ভোগ করে আসছে। বার্ধক্যজনিত কারণে আমার দাদী মারা যান। ওয়ারিশ সূত্রে আমার বাবা ভোগদখলে আছেন। হঠাৎ করে পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের বড়ুয়া পাড়ার চিত্ত রঞ্জন বড়ুয়া আমাদের ৪৫ বছরের ভোগদখলীয় জায়গা তার দাবী করে বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক আদালতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করেন। মামলা নং- ১৬/২০২৬। মামলাটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য সহকারী কমিশনার (ভূমি) লামাকে দায়িত্ব দেন বিজ্ঞ আদালত। পরে ভূমি অফিসের সার্ভেয়ার আতিকুর রহমান একটি প্রতিবেদন দাখিল করে। তদন্তের সময় মৌজার হেডম্যান, স্থানীয় নেতৃবৃন্দসহ বাদী বিবাদী উপস্থিত ছিলেন।

তদন্ত প্রতিবেদন চিত্ত রঞ্জন বড়ুয়ার পক্ষে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ২০ অক্টোবর আমার পিতা মোঃ আলমগীর ও সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে সাংবাদ সম্মেলন করে বিভ্রান্তির চেষ্টা করে। মূলত আমাদের জায়গা দখল করতে না পেরে চিত্ত রঞ্জন বড়ুয়া আমাদেরকে নানাভাবে হয়রানী ও ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি হুমকি দিয়ে আসছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ কাইছার হামিদ বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ভূমি বিষয়ে সিদ্ধান্ত আদালত দিবে। তবে আইন শৃঙ্খলা বজায় রাখতে আমরা সচেষ্ট আছি।