শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

ওসমান হাদি হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশের আলোচিত তরুণ ছাত্রনেতা, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ডিসেম্বর) জুমার নামাজ শেষে বোয়ালখালী নতুন বাজার মসজিদের সামনে থেকে ‘উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলুদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা হাদী হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড গণতন্ত্র ও ছাত্ররাজনীতির জন্য হুমকি।

সমাবেশে বক্তব্য দেন দীঘিনালা উপজেলার ছাত্রনেতা মোঃ জাহিদ হোসেন, সমাজসেবী ডা. আশরাফুল ইসলাম, সমাজসেবী আক্কাস আলী মাস্টার এবং উপজেলা ছাত্র প্রতিনিধি তাইজুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুন্না শরীফ, শাকিল আহমেদ (ছোট), তন্ময় ইসলাম, কবির হোসেন ও মারুফ।

আয়োজকরা জানান, দীঘিনালার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।