শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহত

৫

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া উপজেলার পুরাতন বরনাল এলাকার মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে ফেরার পথে অটোরিকশাটির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়া গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনিসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পথিমধ্যে দুর্ঘটনায় প্রাণ হারায় তানিয়া। অন্যদিকে, দুর্ঘটনায় আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে চিকিৎসার জন্য গুইমারা বিজিবি হাসপাতালে নেওয়া হয়েছে।

মাত্র ১২ বছর বয়সে তানিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একটি সড়ক দুর্ঘটনায় থেমে গেল শিশুটির জীবনের পথচলা, শোকস্তব্ধ হয়ে পড়েছে