শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

রামগড়ে ডেভিল হান্ট পেজ-২ অভিযানে আটক- ৩

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে অপারেশন ‘ডেভিল হান্ট পেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ডিসেম্বর) ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জাতীয় শ্রমিকলীগের রামগড় পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৩০) ও রামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন (৩৯)। এরআগে বুধবার মধ্যেরাতে রামগড় ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (৪৫) কে আটক করে রামগড় থানা পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, ‘ডেভিল হান্ট পেজ-২’ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রামগড় উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।