কাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোক
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪নম্বর ইউনিয়ন ৬নংওয়ার্ডে একটা দ্বীপের মধ্যে অবস্থিত জরাজীর্ণ বাঁশকেন্দ্র জামে মসজিদ। মসজিদটির চারপাশে জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ। স্থানীয়রা ১৯৬৮সালে মসজিদটি প্রতিষ্ঠিত করে। বর্তমানে ৫৬বছর অতিবাহিত হচ্ছ। মসজিদটি দীর্ঘ বছর সংস্কারবিহীন ভাবে চলছে। বর্তমানে মসজিদটির চারপাশে ফাঁটল দেখা দিয়েছে, দূর্ঘটনা এড়াতে এর জরুরি সংস্কার প্রয়োজন।
মুসল্লীরা নামাজ আদায় ও সকালে ছোট শিশু’রা মক্তবে কোরআন পড়তে গিয়ে আতঙ্কের মধ্যে থাকে। মসজিদটির নেই কোন পিলার, ছাদের ওপর হতে বর্ষায় পানি পড়ার কারনে মুসল্লীরা নামাজ আদায় করতে কষ্ট হয়। উক্ত বাঁশকেন্দ্র এলাকায় ছয়শ’পরিবার বসবাস করে। যারা লেকের মাছ শিকার, দিনমজুর এবং মৌসুমি পন্যের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। অর্থ অভাবে দীর্ঘদিন ধরে মসজিদটি পূর্ণ সংস্কার করতে পারছেনা। পবিত্র জুম্মাবাদে এত বেশি মুসল্লী নামাজ আদায় করতে আসে মসজিদে জায়গা কম হওয়ায় নামাজ পড়তে কষ্টর হয়ে যায়।
জয়নাল আবেদীন জানান, আমি লেকে নৌকা বা সাম্পান চালিয়ে সংসার চালাই। কিন্তু মসজিদে নামাজ পড়তে গিয়ে ভয়ে থাকি। মসজিদে চারপাশ জুড়ে ফাঁটল সহ ওযুখানার অবস্থা আরও খারাপ। কোন সহৃদয় ব্যক্তি মসজিদটি ভেঙ্গে পূর্ণ সংস্কার করে দিলে আমরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পাড়তাম। মসজিদ কমিটির সভাপতি মোঃ মনসুর মাস্টার জানান, দীর্ঘ বছর আগে এই বাঁশকেন্দ্র মসজিদটি একটা দ্বীপের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়। এখানকার লোকজন অসহায় গরীব, দিনে আনে দিনে খায়। এদের পক্ষে মসজিদ সংস্কার, ইমাম, মুয়াজ্জিন এর বেতন দেয়াও সম্ভব হয়না। কিন্তু মসজিদটি দীর্ঘ বছর যাবত অর্থ অভাবে সংস্কার না করার ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোন বিত্তবান, দানশীল হৃদয়বান লোকজন মসজিদটি পূর্ণ সংস্কারের জন্য আহবান জানান।
মসজিদের ইমাম হাফেজ মোশাররফ হোসেন জানান, মসজিদের চারপাশ জুড়ে ফাঁটল, পিলারবিহীন, এত ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে পাঁচওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে আতঙ্কে থাকি। এছাড়া পার্বত্য জেলা ভূমিকম্প এলাকা যে কোন সময় ভূমিকম্প হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই মসজিদটি কোন সুহৃদয় ব্যক্তি সংস্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি। মসজিদের মুয়াজ্জিন মামুন হোসেন জানান, সকালে মসজিদে ছোট, ছোট শিশু, কিশোরদের পবিত্র কুরআন পড়াতে গিয়ে আমরা ভয়ে থাকি। তাই প্রশাসনসহ সকলের নিকট দাবি জানাই যেন মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোক।