শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

হাদী হত্যার বিচার দাবিতে পানছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

১০

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, বিদেশীদের আধিপত্যবাদবিরোধী আন্দোলনের আপসহীন নেতা এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জনতার ক্ষোভে ফেটে পড়ে রাজপথ।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বহু মানুষ অংশ নেন। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এমন স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে এলাকা। এসময় খুনিদের ফাঁসি চাই, রাজনৈতিক হত্যা বন্ধ কর করতে হবে বলেও স্লোগগান দেয় বিক্ষোভকারীরা।

‎বিক্ষোভ মিছিলটি পানছড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উত্তাল সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড। সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ করতেই এই বর্বরতা চালানো হয়েছে।

‎বক্তারা আরও বলেন, এই দেশে মত প্রকাশের অপরাধে যদি গুলি খেতে হয় তবে সে রাষ্ট্র ব্যর্থ। আজ হাদি ভাই, কাল যে অন্য কেউ নয় তার গ্যারান্টি কি। এই রক্তাক্ত রাজনীতি আমরা আর মেনে নেব না।

‎সমাবেশ থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জোরালো দাবি জানানো হয়। এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে পানছড়ির সর্বস্তরের জনগণ, যেখানে সাধারণ মানুষের ক্ষোভ ও শোক একাকার হয়ে ওঠে।