শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদানরাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলেখাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডারখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, নগদ টাকা ও মোটরসাইকেল সহ ৪ ডাকাত গ্রেফতারদুই দায়িত্ব নিয়ে পানছড়ির জয়নাল কাজ করবেন প্রতিবন্ধীদের নিয়েখাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবে

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
চট্টগ্রামের ফটিকছড়ি আধাঁমানিক সীমান্তে রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ করা হয়েছে। অভিযানকালে আধাঁরমানিক বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আধাঁরমানিক নামক স্থান হতে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৯ হাজার টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ আধাঁরমানিক বিওপি’র টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

রামগড় ৪৩ বিজিবি জানান, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রামগড় বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে বিজিবিকে সহায়তা করার জন্য আপনাদেন সকলকে অনুরোধ করছি।