শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

ইউপিডএফ এর দাবি আটককৃতরা কেউই তাদের সদস্য নয়

রাঙ্গামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) দলের ৪ কর্মী আটক

১৮৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত দলের ৪ কর্মীকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তাবাহিনী। গত শনিবার মধ্য রাতে উপজেলার ১২ বীর বাঘাইহাট জোন সদরের আওতাধীন মুশফিক আর্মি ক্যাম্পের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনীর সূত্র জানিয়েছে।

আটককৃতরা হলেন, বিনয় চাকমা (৪৩), পিতা- বিজয় কুমার চাকমা, উনিল চাকমা (৬০), পিতা- আদিকান্ত চাকমা, বিজয় চাকমা (স্মৃতি) (৪২), পিতা- হরিরাম চাকমার ছেলে এবং বিকাশ চাকমা প্রকাশ বাইট্যা চাকমা (৩৫) পিতা- দুলাই চাকমা।
এসময় তল্লাশী চালিয়ে তাদের নিকট থেকে ২টি এলজি, এলজির ৫ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের ৩টি রশিদ বই, আদায়কৃত চাঁদা ২ হাজার ১১৪ টাকা, ৪টি মোবাইল এবং ইউপিডিএফ (প্রসীত) দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ২টি ব্যানার উদ্ধার করা হয় বলে জানায়।

এবিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিদের রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন।

অপর দিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা রবিবার, (২৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সাজেকে চার গ্রামবাসীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন। গ্রেফতারকৃতরা কেউই ইউপিডএফ সদস্য নয়, তারা চার জনই সাধারণ গ্রামবাসী বলেও দাবি করেন।

বিবৃতিতে দাবি করা হয়, শনিবার (২৬ ডিসেম্বর) ইউপিডিএফ’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেকের গঙ্গারাম এলাকায় আয়োজিত অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিকাল ৪টার সময় চদগীছড়া মুসফিক ক্যাম্পের সেনা সদস্যরা উক্ত চার গ্রামবাসীকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২টার সময় তাদেরকে সাজেক থানায় হস্তান্তর করে বলে উল্লেখ করা হয় এবং গ্রেফতারকৃত চার গ্রামবাসীকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।