শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

বিজিবি’র ধারাবাহিক অভিযান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি দমন কমিটির সভাপতি ৪টি অস্ত্রসহ আটক

২৩৮

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বিজিবি’র হাতে ৪টি অস্ত্রসহ আটক হয়েছেন দুর্নীতি দমন কমিটির সভাপতি শাহ সিরাজুল ইসলাম প্রকাশ সজল (৪৫)। গোপন সংবাদের পর রবিবার (২৭ ডিসেম্বর) ভোর সকালে বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারীতে অভিযান চালিয়ে বিজিবি’র সদস্যরা এসব অস্ত্রসহ নিজ বাড়ী থেকেই তাকে আটক করে বলে বিজিবি ও স্থানীয় সুত্রগুলো জানান।

বিজিবি ও স্থানীয় সুত্রগুলো জানান, দুর্নীতি দমন কমিটির সভাপতি শাহ সিরাজুল ইসলাম প্রকাশ সজল গোপনে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। এছাড়াও সজল মানুষকে বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখলসহ নানা অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে অস্থায়ী আস্তানা গড়ে তুলে অস্ত্র মজুদসহ সন্ত্রাসী ও মাদক কারবারীদের সাথে যোগসাজস রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সকালে বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ এর নির্দেশে বিজিবি’র সদস্যরা বাইশারী ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় সজল এর নিজ বাড়ী থেকে ৩টি একনলা বন্দুক, ১টি এলজিসহ মোট ৪ টি দেশীয় তৈরি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।

এ ঘটনায় ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মজুদের খবর পেয়ে ১১ বিজিবি’র একটি বিশেষ টিম ভোর ৪ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারীতে অভিযান চালায়। এ সময় শাহ সিরাজুল ইসলাম’র বাড়ীর একটি কক্ষে সংরক্ষিত অবস্থায় ৪টি দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

অপর দিকে ১১ বিজিবি’র ভারপ্রাপ্ত এডজুটেন্ট মুজাহিদুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও জানা যায় সন্ত্রাসী কর্মকান্ড ও নাশকতার উদ্দ্যেশ্যে দুর্নীতি দমন কমিটির সভাপতি শাহ সিরাজুল ইসলাম নিজ বাড়ীতে এসব অস্ত্র সংরক্ষণ করে। পরে গোপন সংবাদ পেয়ে বিজিবি’র সদস্যরা অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করে। রবিবার সকালে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার পর উদ্ধারকৃত অস্ত্রসহ সজলকে থানায় হস্তান্তর করা হয় বলে জানানো হয়েছে।