শিরোনাম
রামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষের

কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

৭৪

॥ কাপ্তাই উপজেলা,প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার (১৯ ডিসেম্বর) থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা(যিড়) এর রাঙামাটি জেলার সার্ভিসেস এন্ড ইউনাইট জোনাল মেডিকেল অফিসার ডাঃ জয়ধন তনচংঙ্গ্যা, চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের নিউরোলজিস্ট বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডাঃ মনজুরুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী ও চট্রগ্রাম ইউনেসেফ স্বাস্থ্য বিভাগের প্রধান ডাক্তার ফাহমিদা বানু সহ কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরাগন উপস্থিত ছিলেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, উপজেলার ৫ টি ইউনিয়নে সর্বমোট ১০২৭০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে যার মধ্যে ৯ মাস থেকে ৫ বছরের ৫১১০ জন শিশু এবং ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৫১৬০ জনকে শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে।