শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে আবারো ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

৭৯

॥বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন থেকে পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার ১শ ৫০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ একটি টিম।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলো- ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া ৫নং ওয়ার্ডের বাদশা মিয়ার পুত্র জিয়াউল হক ( ২৮) বালুখালি ২০নং রোহিঙ্গা ক্যাম্পের তবারক আলীর পুত্র নুর মোহাম্মদ (২০) বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পের হাসেম মুল্লার পুত্র ছৈয়দ কাসেম ( ২১) এবং জিয়াউল হক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঘুমধুম বেতবুনিয়া হেডম্যন পাড়া এলাকা থেকে ৪৮হাজার ৭শ ৫০পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ৯ হাজার ৫০পিস এবং ছৈয়দ কাসেমকে ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ১হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, বান্দরবান জেলায় মাদক বিরোধী অভিযান চালানো কালে তাকে বেতবুনিয়া হেডম্যান গ্রাম থেকে আটক করা হয়। আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান (ওসি ) মুহাম্মদ আলমগীর হোসেন।